ফেসবুক আইডি ফিরিয়ে দেবে সাইবার ৭১

৩ আগষ্ট, ২০১৯ ১৩:৩৫  
ব্যবহাকারীদের ডিজঅ্যাবেল হয়ে যাওয়া ফেসবুক অ্যাকাউন্ট ফিরিয়ে দেয়ার ঘোষণা দিয়েছে স্বেচ্ছাসেবী হ্যাকার সংগঠন ‘সাইবার ৭১’ । নিজেদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই ঘোষণা বাংলাদেশি এ হ্যাকার সংগঠনটি। ডিজেবল হয়ে যাওয়া ফেসবুক আইডি পুনরুদ্ধার করে দেয়ার আনুষ্ঠানিক ঘোষণা নিয়ে সাইবার ৭১-এর প্রতিষ্ঠাতা ফাহিম রহমান বলেন, আপনারা জানেন যে ‘সাইবার ৭১’ কখনো আর্থিক সহায়তার বিনিময়ে কাউকে হেল্প করে থাকে না। কিন্তু এবার থেকে আমরা আপনাদের থেকে সহায়তা নিবো। কিন্তু এই সহায়তা পেতে যার ফেসবুক আইডি ডিজেবল বা সমস্যা হয়ে আছে তাকে সামর্থ্য অনুযায়ী দুইজন গরীবকে খাওয়াতে হবে। এরপর ওই ছবি ফেসবুকে পোস্ট দিয়ে ক্যাপশনে #HelpCyber71 হ্যাশট্যাগ ব্যবহার করে গ্রুপ পেজে ট্যাগ করতে হবে। এই হ্যাশট্যাগ থেকেই তারা ডিজঅ্যাবেল অ্যাকাউন্ট ব্যবহারকারীকে খুঁজে নেবে এবং সহায়তা করবে। আর আইডি ফেরত পাওয়া পর আরও তিনজন গরীবকে পেট ভরে খাওয়াতে হবে এবং ফিরে আসা সেই আইডি থেকে তাদের ছবিও আপলোড করতে হবে।